1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিশ্ব পর্যটন দিবস, সোনারগাঁয়ে টেকসই পর্যটক বান্ধব পরিবেশ বিনির্মাণ” শীর্ষক আলোচনা সভা ও র‍্যালি

  • আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে “সোনারগাঁয়ে টেকসই পর্যটক বান্ধব পরিবেশ বিনির্মাণ” শীর্ষক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরির সভা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, ট্যুরিস্ট পুলিশ, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন ও পরিবেশ উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।

বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপ-সচিব) কাজী মাহবুবুল আলম।

বিশেষ অতিথি ছিলেন, ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ- পরিচালক একেএম আজাদ সরকার, সোনারগাঁ টুরিস্ট পুলিশের ওসি মো. দেলোয়ার হোসেন,  সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, সাংবাদিক আল আমিন তুষার, শাহাদাত হোসেন রতন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন রেজিষ্ট্রেশন কর্মকর্তা একেএম মুজাম্মিল হক,  মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন প্রমুখ।

আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে একটি
র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে লাইব্রেরি ভবন পর্যন্ত গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park