
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলায় তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রবিবার(২৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মাছিমপুর এলাকায় তিতাস কর্তৃপক্ষ অভিযান চালায়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সাগুফতা মেহনাজের নেতৃত্বে ও রূপগঞ্জ জোনের প্রকৌশলী মোহাম্মদ জাইদুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। মাছিমপুর এলাকার বাদশা বেকারি সহ হাঠাবো এলাকায় ৪ টি স্পটে ১৬০ টি বাড়ির ২১০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। প্রতিটি বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ক্যাপিং করা হয়। রূপগঞ্জ জোনের প্রকৌশলী মোহাম্মদ জাইদুল ইসলাম বলেন,রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। তিনি আরো বলেন,রূপগঞ্জে অবৈধ গ্যাস জিরো টলারেন্স এর জন্য আমরা পুলিশ প্রশাসন সহ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনসহ তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীগন।
Leave a Reply