1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা তৃণমূলে প্রচারের অংশ হিসেবে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মুছারচর একাদশ বনাম লস্কর বাড়ী ফাইটার দলের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। ফাইনাল খেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু।

অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা। তার রেখে যাওয়া আদর্শকে ধারন করেই আমরা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছি। রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। তৃণমূলে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনকে আরও বেগবান করতে হবে। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখে।

তিনি আরও বলেন, আজকের এ টুর্নামেন্ট তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিএনপি সবসময় শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসারে কাজ করে এসেছে। অচিরেই এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াছিন নোবেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্ত, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির উদ্দীন নাছির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, যুগ্ম আহ্বায়ক শফিক ভুইয়া, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আরমান, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হাসু মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন অভি, সাদিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পরশ আহমেদ, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রনি প্রমুখ।

আয়োজকরা জানান, এই ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে দলীয় রাজনৈতিক চেতনার পাশাপাশি সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি উৎসাহিত করবে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park