1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আলাপদী এলাকায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী নাজমুল হুদা নামের এক যুবক।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দৈলেরবাগ এলাকায় এ সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনের ভূক্তভোগী নাজমুল হুদা দাবি করেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী গ্রামে কৃষ্ণাদি মৌজায় তার বাবা পৈত্রিক সম্পত্তি রয়েছে। একই ইউনিয়নের ষোলপাড়া গ্রামের রফিকুল হায়দার বাবু ও তার ভাই শামীম হায়দার আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তার বাবার কাছ থেকে রাতের আধারে নামে মাত্র দামে ১২০ শতাংশ জমির পাওয়ার অব এ্যাটর্নি করিয়ে নেন। তার বাবা এম এ বাসেদ মারা যাওয়ার পর সেই পাওয়ার অব এ্যাটর্নি বাতিল হয়ে যায়। পরবর্তীতে তাকে জোরপূর্বক অপহরণ করে সাব রেজিষ্ট্রি অফিসে নিয়ে যায়।

পরবর্তীতে সাব রেজিষ্ট্রারের কাছে না নিয়েই নীচ তলার একটি কক্ষে তার কাছ থেকে ৪৩ শতাংশ জমির একটি দলিলে স্বাক্ষর নেন। সেই দলির বাতিলের জন্য নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন নাজমুল হুদা।

তিনি সংবাদ সম্মেলনের জানান, দলিল গ্রহিতা আল মামুন, সোনারগাঁ সাব রেজিষ্ট্রার ও জেলা রেজিষ্ট্রারকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই জমিতে আদালত স্থিতিবস্থা জারি করেন। আদালতের আদেশ অমান্য করে তার জমিতে সাঁটানো সাইনবোর্ড ভেঙে ফেলে বাবু ও শামীমের সহযোগী সোনারগাঁ উপজেলা যুব সংহতির আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু। লিটুর বাবা বর্তমানে সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটুর প্রভাবে এসব অপকর্ম করে বেড়াচ্ছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে তিনি এ জমির বিরোধ নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন।

অভিযুক্ত রফিকুল হায়দার বাবু বলেন, বিরোধকৃত জমির সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। কোথাও তার নাম, স্বাক্ষর বা উপস্থিতি নেই বলে দাবি করেন। তার ভাই জমির ব্যবসা করেন। নাজমুলের বাবার কাছ থেকে জমি ক্রয় করে মালিক হয়েছেন।

অভিযুক্ত কাজী নাজমুল ইসলাম লিটু বলেন, জমির মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তিনি বালু ভরাটের দায়িত্ব নিয়েছেন। সাইনবোর্ড ফেলে দেওয়ার সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন। তাছাড়া নাজমুল তার কাছ জমির মিমাংসার জন্য এসেছেন। তিনি জমির নামজারি করে সামাজিকভাবে বসে মিমাংসার প্রস্তাব দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park