1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:

সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মরহুম আরাফাত রহমান কোকোকে স্মরণে সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায়  নয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে স্থানীয় তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উদ্বোধন করেন জেলা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক নেতারা—মো. আল আমিন অলি, মো. সোহেল আহমান, ডা. আবু সাঈদ আসাদ, মো. সালমান আইয়ুব রুবেল, মো. ওমর ফারুক ও মো. হোসাইন সরকার।

ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলে। আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি সবসময় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণা দিতেন। তার স্মৃতিকে ধরে রাখার অন্যতম উপায় হলো মাঠমুখী তরুণ সমাজ গড়ে তোলা। তিনি আরও বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শুধু বিনোদন নয়, বরং ছাত্রসমাজের ঐক্যের প্রতীক।

তরুণরা ক্রীড়ার মধ্য দিয়ে যোগ্য নেতৃত্বের জন্য প্রস্তুত হতে পারে।

টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় সাদিপুর মাওলানা যুব সংঘ ৭-৬ গোলে জয় পায় কাঠালিয়া পাড়া যুবসংঘ বিরুদ্ধে।

খেলা দেখতে মাঠে ভিড় করে শত শত দর্শক। স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপির সাদিপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. আবু বকর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম সরকার ও সহ-সাধারণ সম্পাদক মো. আমির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park