1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের উদ্যােগে চা-শ্রমিকদের মাঝে শাড়ি বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মৌলবি বাজার জেলার শ্রীমঙ্গল থানায় হিন্দু সম্প্রদায়ের চা বাগান শ্রমিকদের মাঝে বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের মাধ্যমে শাড়ি কাপড় বিতরণ করা হয়। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় শ্রীমঙ্গল থানায় মাইজদিহি চা বাগান শ্রমিকদের মাঝে এ শাড়ি কাপর বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষানবিশ আইনজীবী নাদিরা আক্তার নিরা এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোক্তার হোসেন এর সঞ্চালনায় এ-সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ ট্যুরিস্ট পুলিশ মোঃ কামরুল হাসান চৌধুরী। বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিরা আক্তার বলেন, কিছুদিন পূর্বে পারিবারিক ভাবে আমরা এখানে ঘুরতে এসে ছিলাম। এখানে এসে অসহায় নারী চা-শ্রমিকদের সাথে কথা বলে জানাযায় পূজা উপলক্ষে তাদের কেউ সহযোগিতা করেনা। তাদের কথা শুনে আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তাদের পূজা উপলক্ষে নতুন কাপড় উপহার দেবো। তাই তাদের দেওয়া প্রতিশ্রুতি হিসেবে আজ শাড়ি কাপড় নিয়ে তাদের কাছে ছুটে এসেছি। আজ তাদের মুখের হাসি দেখে আমি খুব আনন্দিত। আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের ভালো কাজগুলো এভাবে যেন করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park