1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে সরকারি জায়গা বালু ভরাট করে দখলের অভিযোগ

  • আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নদীর জায়গা ও সরকারি খাস জমিতে আল-মোস্তফা কোম্পানির পক্ষে বালু ভরাট করার অভিযোগ উঠেছে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় মেঘনা নদীর শাখা মারীখালি রাতের আধারে ড্রেজারের মাধ্যমে বালু ফেলে এ জমিগুলো দখল করেছে।

স্থানীয়রা বলছেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, এ কাজ করছেন। তবে বিএনপি নেতার দাবি, তারা নিজের ও আল- মোস্তফা কোম্পানির ক্রয়কৃত জমিতে বালু ভরাট করেছেন। সেখানে কোন নদীর জায়গা নেই।

এলাকাবাসীর দাবি, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় মেঘনা নদীর শাখা মারীখালি নদীতে রাতের আধারে ড্রেজারের মাধ্যমে বালু ফেলে জমিগুলো দখল করা হচ্ছে। এতে নদীতে নৌযান চলাচল সীমিত হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই নদী এলাকায় কয়েক হাজার মানুষ গোসল, রান্নার পানি নেওয়া এবং মাছ ধরার জন্য নদী ব্যবহার করত। বালু ভরাটের ফলে তাদের জীবিকা ও নদীর ব্যবহার ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, আষাঢ়িয়ার চর ব্রীজের পূর্ব পাশে শাখা নদীতে বিস্তৃত এলাকা জুড়ে বালু ভরাট করা হয়েছে। নদীর মধ্যভাগে বাঁশের খুঁটি ও বেড়া দিয়ে বালু ভরাট করা হচ্ছে। স্থানীয়রা বলেন, ভয়ভীতি কারণে কেউ অভিযোগ করতে সাহস পাচ্ছে না। তবে বালু ভরাট কাজে নিয়োজিত এক শ্রমিক জানিয়েছেন, এটি আব্দুর রউফ ও জলিলের তত্ত্বাবধানে আল-মোস্তফা কোম্পানির জন্য করা হচ্ছে।

আষাঢ়িয়ার চর গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এ কাজ প্রতিদিন রাতে করা হচ্ছে, দিনের বেলায় কিছু হচ্ছে না।

অভিযুক্ত সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ বলেন, এখানে কোনো নদীর জায়গা নেই। আমাদের ব্যক্তিগত ও কোম্পানির ক্রয়কৃত জমিতে বালু ভরাট করা হয়েছে। নদী আরও এক প্লট দূরে রয়েছে।

কোম্পানীর চেয়ারম্যান আল-মোস্তফা বলেন, এলাকাবাসীও কিছু জায়গা ভরাট করছে। আমাদের কোম্পানির কিছু জমি রয়েছে, যা ভরাট করা হচ্ছে। নদীর খাল আমাদের জমি থেকে আড়াইশ’ ফুট দূরে। বর্ষাকালে সব জায়গায় খাল দেখা যায়। আমরা ভরাট কাজ বর্তমানে বন্ধ করেছি।

হোসেনপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, স্থানীয়ভাবে বালু ভরাটের প্রমাণ পাওয়া গেছে। দখলদারদের তাদের কাগজপত্র নিয়ে এসিল্যান্ড কার্যালয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, সরকারি খাস জমি ও নদীর জায়গা কাউকে দখল করতে দেয়া হবে না। দখলের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিআইডব্লিউটিএ মেঘনা ঘাট নদী বন্দরের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, শাখা নদীর বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) দেখভাল করবেন। কেউ নদীর জায়গা দখল করলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park