1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বিএনপির বৃক্ষরোপন কর্মসূচি, কুরআনপাঠ ও দোয়া মাহফিল

  • আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির বৃক্ষরোপন কর্মসূচি, কুরআনপাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্দ্যেরবাজার কেন্দ্রীয় ঈদগায়ে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। সোনারগাঁ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী শফিউদ্দীন মিয়ার সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা তাতীদলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর-এ ইয়াসিন নোবেল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী পিয়ার হোসেন নয়ন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আল আমিন অভি, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আশিকুর রহমান,সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁ পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক জনি, সোনারগাঁ সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ সরকারি কলেজের ছাত্রদলের সিনিয়র সহ- সভাপতি আবু ইসলাম, হোসেনপুর এস পি ইউনিয়ন ডিগ্রি কলেজ সভাপতি মো. শুভ, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, নজরুল, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হাসু সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হোসেন মিয়া, মনিরুজ্জামান, বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বৃক্ষরোপন কর্মসূচি শেষে কুরআনপাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park