1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে দলিল লেখক হত্যা মামলায় প্রেমিকের ফাঁসি, স্ত্রী যাবজ্জীবন

  • আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া (৪৫) হত্যাকাণ্ডের একজনের মৃত্যুদন্ড ও একজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। একই সঙ্গে আদালত উভয়কে ৫০হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন নিহত মোশাররফের স্ত্রী শাহিনুর আক্তার (৩০) এবং মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত হলেন পরকীয়া প্রেমিক মো. রিপন মিয়া (৪০)। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি রিপন মিয়া সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন গ্রামের বাসিন্দা।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলা কাঁচপুর চেঙ্গাইন খালপাড় এলাকায় দলিল লেখক মোশারফ হোসেন ভূইয়ার স্ত্রী শাহিনুর আক্তার তার পরকীয়া প্রেমিক রিপনকে নিজ বাড়িতে ঘরের জানালা দিয়ে প্রবেশ করে মোশারফকে ঘুমন্ত অবস্থায় বৈদ্যুতিক শক দিয়ে নিস্তেজ করেন।

পরে বাথরুমে নিয়ে গিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর রিপন পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তীতে নিহতের ভাই সোলায়মান ভূইঁয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রিপন মিয়াকে মৃত্যুদণ্ড ও শাহিনুরকে যাবজ্জীবন কারাদন্ড ঘোষণা করা হয়।

মামলার বাদি সোলায়মান ভূঁইয়া জানান, আদালতের রায়ে সন্তুষ্ট। রায়টি দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।
আদালতের অতিরিক্ত( পিপি) নজরুল ইসলাম মাসুম জানান, ২২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে নিহতের স্ত্রী শাহিনুর ও পরকীয়া প্রেমিক রিপন মিলে দলিল লেখক মোশারফকে নেশা জাতীয়দ্রব্য মিশিয়ে তাকে অচেতন করে বালতির পানিতে চুবিয়ে ও গলায় তার পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম জানান, হত্যা মামলায় আদালত একজনের মৃত্যুদণ্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park