1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে খেলা করতে গিয়ে খালে ডুবে চাচাতো ভাই বোন মৃত্যু

  • আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় খেলা করতে গিয়ে খালে ডুবে চাচাতো ভাই বোন দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার চেঙ্গাকান্দি এলাকায় মেঘনার শাখা নদীর চেঙ্গাকান্দি খালে ডুবে তারা মারা যায়।

নিহত ইয়ামিন(৫) উপজেলার বারদী ইউনিয়নের সালাউদ্দিনের ছেলে ও একই এলাকার নিহত নুসাইবা(৪) শাহ আলীর মেয়ে। তারা আপন চাচাতো ভাই বোন ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান।

নিহত ইয়ামিনের দাদী জাহানারা বেগম বলেন, বাড়ির উঠানে তারা দুইজন খেলাধুলা করছিলো। একসময় বাড়ির উঠানে তাদের না দেখতে পেয়ে খোজাখুজি করা হয়। পরে বাড়ির পাশের খালে একজনের লাশ ভাসে উঠে। তিনি নিজে খাল থেকে ইয়ামিনের নিথর দেহ উঠায়। এর আঘা ঘন্টা পর ওই স্থানে নিহত নুসাইবার লাশ ভেসে উঠে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

নিহত নুসাইবার বাবা শাহ আলী বলেন, দুইজন সবসময় একসাথে খেলাধুলা করতো। আজকেও বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ বাড়ির উঠানে তাদের না দেখে আমার মা তাদের খুজতে বের হন। এর মধ্যে বাড়ির পিছনের খালে লাশ ভাসতে দেখে। কান্নাজড়িত কন্ঠে তিনি আরও বলেন, খেলার কারনে আজ আমার মেয়েকে হারালাম। এ শোক আমি কিভাবে কাটাবো।
নিহতদের রবিবার বিকেলে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে আপন চাচাতো ভাই বোনের মৃত্যু খবর শুনেছি। পরিবারের অভিযোগ না থাকায় স্বজনরা নিহতদের লাশ দাফন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park