1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে আগুন জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

  • আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের প্রধান নুরুল হক নুর ও কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবরোধ করা হয়। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে মহাসড়কের ঢাকাগামী লেনে ৬ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারন সম্পাদক মহিবুল্লাহ প্রধান, যুবশক্তির নেতা জাহিদুল হক বাধন সহ ছাত্রঅধিকার পরিষদ ও যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবরোধ চলাকালে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন দমাতে সরকারবিরোধী দলের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে। নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মীর ওপর ফের হামলা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষাভ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পরে কাচঁপুর হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর আন্দোলনকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। আন্দোলনকারীরা আন্দোলন তুলে নেওয়ার আগে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা না করলে ফের রাজপথ অচল করে দেওয়া হবে বলে ঘোষণা দেন।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর কাদির জিলানি বলেন, আন্দোলনকারীদের গিয়ে আমরা বুঝিয়ে বলাতে তারা রাস্তা ছেড়ে আন্দোলন তুলে নিয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park