1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

চট্টগ্রামের পটিয়ায় শিক্ষা স্মৃতি মেধা পরীক্ষায় অংশ নিলো তিন শতাধিক শিক্ষার্থী

  • আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২০১ বার পঠিত

প্রদীপ্ত চক্রবর্তী পটিয়া চট্টগ্রাম:

চট্টগ্রামের পটিয়ায় হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ আয়োজিত শিক্ষা স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । অদ্য ২৯ আগস্ট রোজ শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । এতে পটিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক , প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে । শিক্ষা স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ এর আহ্বায়ক পার্থ বিশ্বাস বলেন , আমরা অর্ধ বার্ষিক ও বার্ষিক পরীক্ষার সিলেবাস এর সাথে সঙ্গতি রেখে প্রশ্নপত্র প্রণয়ন করেছি যাতে শিক্ষার্থীরা সাচ্ছন্দ্যবোধ করে । সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক করে আইনজীবী রুপন কান্তি দাশগুপ্ত বলেন , হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ ৬০ বছরের প্রাচীন , ঐতিহ্যবাহী, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন । দীর্ঘ ২০ বছরের ও বেশি সময় ধরে এই সংগঠন বৃত্তি পরীক্ষার আয়োজন করা আসছে । সংগঠনের সভাপতি প্রকৌশলী কনক চৌধুরী বাবু বলেন , এখান থেকে যাতে আগামী প্রজন্ম দেশের যোগ্য প্রতিযোগিতামূলক কর্মকান্ডে নিজেকে গড়ে তুলতে পারে সেই লক্ষ্য নিয়েই এই বৃত্তি পরীক্ষার আয়োজন ‌। আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো । বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান শিক্ষানুরাগী দীপক কান্তি সরকার , শিক্ষক নেতা মোঃ সেলিম , রাজু দাশগুপ্ত ,রাহুল চৌধুরী , রাহুল মাহাজন , সৌরভ চৌধুরী , নয়ন সেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park