1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে মাদক বিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

  • আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

” মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছেন “নয়” গ্রামের ভুক্তভোগী এলাকাবাসী।

মঙ্গলবার (২৬ আগষ্ট) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এ মাদকবিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান।

এসময় মাদক কারবারীদের সতর্ক করে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সোনারগাঁ উপজেলা যুবদল নেতা রকিব হাসান, যুবদল নেতা আরিফ হোসেন বাবু, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. বাবুল হোসেন বিজয়, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, যুবদল নেতা উজ্জ্বল খাঁন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি ৯নং ওয়ার্ড সভাপতি গাজী মো. নুরুজ মিয়া, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিনসহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মোগরাপাড়া ইউনিয়নে মাদক নির্মূলে সোচ্চার আছি। যারা মাদক বিক্রি করে তাদের সতর্ক করে বলতে চাই। আপনারা সাবধান হয়ে যান। মাদক বিক্রি বন্ধ করুন অন্যথায় এলাকাবাসীদের নিয়ে আপনাদের কঠোর হস্তে দমন করা হবে।

আলোচনা শেষে নয় গ্রামের এলাকাবাসীকে নিয়ে পুরো এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park