1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ আগষ্ট) বিকালে উপজেলার সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মোহনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খায়রুল ইসলাম সজীব।

লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা মাসুম বিল্লাহ, সোনারগাঁ বিএনপির যুব বিষয়ক সম্পাদক নোবেল মীর, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহম্মেদ, যুবদল নেতা রাকিব হাসান, ইমরান ফারুক,আমিনুল হোসেন,আতাউর রহমান, করিম রহমান, আওলাদ,আরিফ, মামুন,ইউসুফ সোহাগ, খায়রুল ইসলাম কিরন,আরশাদসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park