1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের র‍্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন সালুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য শফিকুল রহমান দেওয়ান, সোনারগাঁ উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে-এ ইয়াসিন নোবেল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া সালেহ স্বপন, সদস্য এজাজ ভূইয়া, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আতিক হাসান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ, যুগ্ম আহবায়ক আলিম আল রাজি, আতা রাব্বি জুয়েল প্রমুখ।

এসময় উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালি, স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ করা হয়। বর্ণাঢ্য র‌্যালিটি সোনারগাঁ উপজেলা পরিষদ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

অনুষ্ঠানে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, স্বেচ্ছাসেবক দল প্রতিটা আন্দোলন সংগ্রামে বুক পেতে অংশগ্রহণ করে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এ অবস্থায় বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park