1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে শহীদ মেহেদী-ইমরান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭১ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ মেহেদী ও ইমরানের স্বরণে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “শহীদ মেহেদী-ইমরান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট সিজন-১ শুরু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর দক্ষিণপাড়া সানফেব্রিক্স কোম্পানির বালুর মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবুল কাশেমের পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবদল নেতা আব্দুল মান্নান ও সোনারগাঁ থানার শ্রমিকদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ থানা বিএনপি সদস্য আলীনুর বেপারী, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সদস্য হাসান মোল্লা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ আইনবিষয়ক হারুনর রশীদ,পিরোজপুর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আল-আমিন বেপারী, পিরোজপুর ইউনিয়নের কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন,পিরোজপুর ইউনিয়ন যুবদল মামুন, মুকবুল, বাবু, রাকিব, তোফাজ্জল, আরিফ প্রমুখ।

উদ্বোধনী খেলায় আব্রাহার কিংস ক্লাব বনাম রতনপুর একাদশের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মধ্য দিয়ে ম্যাচটি ড্র হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park