1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনার পাখিবন্ধু চিরকুমার আকাশ কলি দাস আর নেই

  • আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৪৯ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা প্রতিনিধি: বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড পাওয়া পাখিবন্ধু চিরকুমার আকাশ কলি দাস আর নেই। রহস্যময় জীবনের ইতি টেনে সোমবার ১৮ আগস্ট রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর৷ পাবনা বেড়া উপজেলার কৈটলা ইউনিয়ন এর কাগেশ্বরী নদীর পাড়ে কৈটলা গ্রামে ছিল তার বসবাস।কৈটোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন উদ্দিন পিপল বলেন,আকাশ কলি দাস বগুড়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলো,গতরাতে খবর পাই সে মারা গেছে। আমাদের পক্ষ থেকে যা সহযোগিতা করা দরকার আমরা চেষ্টা করছি সে গুলো করার। চিরকুমার পাখিবন্ধু আকাশ কলি দাস ২০২৪ সালে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন। সে বছর বিশ্ব পরিবেশ দিবসে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার হাতে থেকে তিনি এ পুরস্কার নেন। জানা গেছে, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইলডলাইফ কনসার্ভেশন-২০২৪ এর তিনটি ক্যাটাগরিতে পরিবেশ, বন ও জয়বায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত করা হয়। আকাশ কলি দাস বন্যপ্রাণী সংরক্ষণ কাজে নিয়োজিত কর্মকর্তা, খ্যাতিমান গবেষক, বিজ্ঞানী, বন্যপ্রাণী সংরক্ষণবাদী ব্যক্তি ও গণমাধ্যম কর্মী/ব্যক্তিত্ব(ক) ক্যাটাগরিতে পুরস্কৃত হন। নগদ অর্থ ও পঞ্চাশ হাজার টাকার চেক ও সনদপত্র দেওয়া হয়েছিল। পাখিদের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে এলাকায় আকাশ কলি দাস ‘পাখিবন্ধু’ নামে পরিচিত ছিল। তার প্রকৃতি সেবায় সাথী ছিলেন ছোট বোন ৬২ বছর বয়সী ঝর্ণা দাস। তিনি ও তার বোন ঘর সংসার করেননি। এ দেশে আত্মীয়-স্বজন বলতে আর কেউই নেই তাদের। যারা আছেন,তারাও স্বাধীনতার আগে চলে গেছেন ভারতে। বাবা-মায়ের ছয় সন্তানের মধ্যে সবার বড় আকাশ কলি দাস। বাবা চন্দ্র কুমার দাস ছিলেন পাবনার বেড়া উপজেলার নগরবাড়ীর নিবাস দিয়ার জমিদার বাড়ির নায়েব। মাত্র ১৭ বছর বয়সে বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে হয় তাকে। সর্বশেষ তিনি স্থানীয় মাছখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। নব্বইয়ের দশকে চাকরি থেকে অবসরে যান আকাশ কলি দাস। নিজের বসতভিটা উন্মুক্ত করে দিয়েছেন পশুপাখির জন্য।বসতবাড়িতে সাড়ে ছয় বিঘা জমির উপর গড়ে উঠেছে পাখির অভয়াশ্রম। এখানে রয়েছে আম, কাঁঠাল, পাপনা, দেবদারু গাছ এবং ভারতীয় পার্সিমন, গাউবিসহ দেশি-বিদেশি অনেক গাছ। সব গাছই লাগানো হয়েছে পাখিদের কথা চিন্তা করে। এভাবেই নিজের বসতভিটাতে পশুপাখিদের জন্য ব্যক্তিগত উদ্যোগে অভয়াশ্রম গড়ে তুলেছেন আকাশ কলি দাস। তার পরলোকগমনে বিভিন্ন মহল শোক প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park