
হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:
পাবনা বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নে বিকে ফাউন্ডেশন এর সহযোগিতায়।দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির উদ্যোগে চলতি বছরে আমিনপুর থানাধীন ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১১০ জন এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তি শতাধিক কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৬ আগস্ট (শনিবার) সকালে লাইব্রেরি চত্বরে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট ও গাছের চারা তুলেদেন আমন্ত্রিত অতিথি ও আয়োজকেরা। বিকে ফাউন্ডেশনের সভাপতি ও লাইব্রেরির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ বাতেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসাবে ছিলেন,বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলাম। সঞ্চালনা করেন দয়াল নগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবু সায়েম প্রামানিক। স্বাগত বক্তব্য রাখেন,সাবেক প্রধান শিক্ষক রাম প্রসাদ সেন,মাসুমদিয়া ভবানীপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবদুল মালেক খান,ফকিরকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আলম শেখ, মাসুমদিয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনর রশিদ, মাসুমদিয়া কেজেবি ডিগ্রি কলেজের প্রভাশক সাইফুল ইসলাম, ইসলামি ফাউন্ডেশন এর সাবেক পরিচালক আব্দুস শাকুর,কৃতি শিক্ষার্থী মাসুরা,ফাহমিদ,রিয়াদ এ সময় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তলন করা হয়।আমিনপুর থানাধীন ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য প্রতিষ্ঠান চত্বেরে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ফ্রি ডিজিটাল মারর্কেটিং ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সেরও উদ্বোধন করা হয়। এর আগে ১৫ আগস্ট (শুক্রবার) বিকে ফাউন্ডেশন এর সহযোগিতায় লাইব্রেরির উদ্যোগে।’গাছ লাগাই,সবুজে দেশ সাজাই’এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
Leave a Reply