
হৃদয় হোসাইন,প্রতিবেদক:
গুরুত্বপূর্ণ অফিস,আদালত,দপ্তর,কার্যালয়,গার্মেন্টস, কলকারখানা,শিক্ষাপ্রতিষ্ঠান,বাসাবাড়ির দেয়ালে লাল রঙের সিলিন্ডার দেখা যায়।
এই সিলিন্ডার অগ্নিকান্ডে অগ্নি নির্বাপক যন্ত্র। কোথাও অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তাৎক্ষণিক বা দ্রুত এই যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ অথবা নিভানো যেতে পারে।সেচ্ছাসেবক,স্কুল-কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবার এ যন্ত্রের ব্যবহার সম্পর্কে জানা জরুরী। অগ্নি নির্বাপক যন্ত্র এ ধরনের সিলিন্ডার সাধারণত দুই প্রকার হয়। লাল রঙের এই সিলিন্ডারে ABC-পাউডার এবং CO2-গ্যাস থাকে। ABC-পাউডার ব্যবহার করা হয়,আসবাবপত্রের আগুন,গার্মেন্টস এর আগুন,কাগজের আগুন, প্লাস্টিক/পলিথিন জাতীয় আগুন। CO2- গ্যাস ব্যবহার করা হয়,বৈদ্যুতিক আগুন,মেশিনারীজ আগুন,তৈল জাতীয় আগুন,ইলেকট্রনিক্স আগুন,এবং যে কোন ধাতব পদার্থের আগুন। সিলিন্ডারের পাউডার ও গ্যাসের নিদিষ্ট মেয়াদ দেওয়া থাকে। অগ্নি নির্বাপক যন্ত্রটি ব্যবহার করতে,প্রথমে সেফটি সিলটি ছিড়তে হবে এবং লকটি টেনে বের করতে হবে। হোস পাইপটি আগুনের দিকে তাক করে ধরে। উপরের হাতল নিচের দিকে চাপ দিতে হবে।অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতি থেকে রক্ষা পেতে সবাইকে এটি জেনে ও শিখে রাখা জরুরি বলে মনে করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
Leave a Reply