
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শতাধিক ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার ৫৫নং মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সোনারগাঁ কমিটির সভাপতি মো. ফজলুল হক ভূঁইয়া সভাপতিত্বে ও সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো.আতাউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী নুরুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র বর্মণ, সহকারী শিক্ষক ফারজানা আক্তার, আফরুজা শিরিন, আমেনা খাতুন, সুনিয়া আহমেদ, ইসম-আরা শান্তা, সংগঠনের মহাসচিব মীযানুর রহমান, প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান সরদার এমএ মইন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ও সমাজসেবক মো. রমজান আলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান বলেন, “গাছ শুধু অক্সিজেন দেয় না, পরিবেশকে বাসযোগ্য করে তোলে, মাটি রক্ষা করে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। আজকের শিশুদের হাতে গাছ তুলে দিলে তারা আগামী দিনের সবুজ বাংলাদেশের রক্ষক হবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারা গাছ তুলে দেওয়া হয় এবং পরিবেশ রক্ষায় সচেতনতার আহ্বান জানানো হয়।
Leave a Reply