1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে সাবেক ইউপি সদস্যসহ ৬ ডাকাত গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক ইউপি সদস্যসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ একটি দল। এসময় তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল,ছুরি, সুইচ গিয়ার, দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১১ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। এর আগে গত রবিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে সোনারগাঁয়ের পাঁচকানির কান্দি এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মানিক মিয়া, সাদ্দাম হোসেন, সহিদ মিয়া ও মনির হোসেন। মনির হোসেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রীজের টোলপ্লাজার অভিমুখে কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করে যাত্রী ও মালবাহী গাড়ি গতিরোধ করে যাত্রী ও চালকদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল,স্বর্ণালংকার, নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ একটি দল ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, র‌্যাব-১১। ৬ জনকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির অভিযোগে থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। তাদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park