
হৃদয় হোসাইন,পাবনা:
পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না। প্রশাসনিক বিভিন্ন কাজের জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে প্রশংসা করিয়েছেন। সাঁথিয়া উপজেলার বিভিন্ন অবৈধ ফ্যাক্টরি কারখানায় অভিযান পরিচালনা। আইন অমান্য কারীদের বিরুদ্ধে তার অবস্থান কঠোর। তারপর পূর্বের কর্মস্থল বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) থাকাকালীন সময়ে তিনি অবৈধ বালু উত্তোলন,অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটে বিক্রি,অবৈধ ফ্যাক্টরি কারখানা আইন অমান্য কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রশংসা অর্জন করে। বাল্যবিবাহের বিরুদ্ধে তিনি সোচ্চার। সাম্প্রতি তিনি সাঁথিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করার সময় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হাফসা খাতুন ময়লা স্কুল ড্রেস পড়ে ক্লাস করছেন। শিক্ষার্থী হাফসা খাতুনের ময়লা স্কুল ড্রেস তার নজরে আসে। তাৎক্ষণিক এ নির্বাহী কর্মকর্তার নির্দেশে হাফসা খাতুন কে নতুন জুতা সহ নতুন স্কুল ড্রেস উপহার দেওয়া হয়। নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না তার অফিসিয়াল ফেসবুক আইডিতে লিখেছেন যে,সাঁথিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শন করার সময় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হাফসা খাতুনকে ময়লা কাপড়ে দেখে তার সাথে কথা বলে জানতে পারি তার বাবা একজন দিনমজুর। একজন মানুষ হিসেবে আমি তার পাশে দাড়ানোর চেষ্টা করেছি। নতুন স্কুল ড্রেস পেয়ে হাফসা খুবই খুশি। আমি তার শিক্ষা জীবনের সফলতা কামনা করছি।
Leave a Reply