1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার 

  • আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজ হওয়ার ১৯ ঘন্টা পর রিজভী (৩) নামের এক শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ( ৮ আগস্ট) সকাল ১১ টা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে আষাড়িয়ারচর ব্রীজের নিচ থেকে ভাসমান অবস্থায় শিশুর এ মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে শাহী মসজিদের পিছনে বালুর মাঠে খেলাধুলা করতে গিয়ে মাঠের পাশে মেঘনার শাখা নদীতে পড়ে নিখোঁজ হয় শিশু রিজভী।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর মন্ডল পাড়ার ফায়ার (ডুবুরি) সার্ভিসের একটি টিম সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত পানিতে খুঁজেও সন্ধান পায়নি শিশু রিজভীর।

নিহত রিজভী উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সৌদি আরব প্রবাসী মো. রিপন মিয়ার ছেলে। সে ঝাউচর নানার বাড়িতে মা’র সঙ্গে বেড়াতে এসেছিল। এদিকে শিশুর মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয়ার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিশুর স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠে।

এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার রাত ১০ টা পর্যন্ত প্রায় তিন ঘন্টা পানিতে অনেক খোঁজাখুঁজির পরও রিজভীকে উদ্ধার করতে পারেনি নারায়ণগঞ্জ মন্ডল পাড়ার ফায়ার সার্ভিস। পরে শুক্রবার সকালে আমরা নিজেরাই ইঞ্জিনচালিত নৌকা যোগে পূনরায় খোঁজতে বের হলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আষারিয়ারচর ব্রীজের নিচে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

বৈদ্যারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. মাহবুবুর রহমান জানান, শিশু নিখোঁজ ও লাশ উদ্ধারের বিষয়টি কেউ আমাদের অবগত করেনি। পানিতে ডুবে কেউ মারা গেলে কারো কোন অভিযোগ না থাকলে সামাজিকভাবে লাশ দাফন করতে পারবে। তবে আমরা অফিসিয়ালভাবে লিখিত অনুমতি দিয়ে দেব।

নারায়ণগঞ্জ সদর মন্ডল পাড়ার ফায়ার সার্ভিসের কর্মকর্তা শওকত কবির চৌধুরী বলেন, আমাদের টিম বৃহস্পতিবার রাতে তিন ঘণ্টা চেষ্টার পরও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। ধারণা করা হচ্ছে, নদীর স্রোতে সে অন্য দিকে ভেসে গেছে। পরে শুনেছি শুক্রবার সকালে এলাকাবাসী শিশুটির মরদের উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park