1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সোনারগাঁয়ে বিএনপি’র বিজয় র‍্যালী

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় গত বছরের ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিজয় র‍্যালী করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে থেকে বিজয় র‍্যালীটি পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বর হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পূনরায় মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এসময় আজহারুল ইসলাম মান্নানের পক্ষে স্লোগানে স্লোগানে কম্পিত হয় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক।

সোনারগাঁ উপজেলা বিএনপি অঙ্গসংগঠন ও পৌর বিএনপির আয়োজনে বিজয় র‍্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, মাসুম রানা, নিজাম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, মোহাম্মদ আলী, সফিউল আলম বাচ্চু, হারুন-উর-রশিদ মিঠু, কাউসার আহমেদ, আব্দুল মান্নান, আরিফ হোসেন বাবু, নোবেল মীর, আলীনুরসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park