
হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:
পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদাহ বাজারে সরকারি সম্পত্তিতে অবৈধভাবে নির্মাণাধীন টিনের ঘর ভেঙে দিলেন সাঁথিয়া উপজেলা প্রশাসন। সোমবার (৪ আগষ্ট) দুপুরে ধােপাদাহ বাজারের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা নেতৃত্বে সেনাবাহিনীর সহায়াতায় এ অভিযান পরিচালনা করা হয়।এসময় অভিযানে সহযোগিতা করেন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী ও ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চেয়ারম্যান,সচিব,গ্রাম পুলিশগণ। স্থানীয়দের সূত্রে জানা যায়,ধোপাদহ মৌজায় আরএস ক্ষতিয়ান নং ৭০৫, দাগ নং ৭৬৪ এ ২৭ শতক ও আরএস খতিয়ান ৭১৮, দাগ নং ৭৭১ এ ৬ শতক জায়গা জোর করে প্রভাব খাটিয়ে সেখানে অবকাঠামো নির্মাণ করছিল পার্শবর্তী চেনিলালের ছেলে রফিক ও শিহাব । তারা ওই জমি নিজেদের দাবী করছে অথচ ওই জমির আরএস রেকর্ড এ রয়েছে শরত চন্দ্র তালুকদার,জ্যেতি চন্দ্র তালুকদার,পারবতী নাথ,নিজ হাল সাল ভারত,পক্ষে বাংলাদেশ সরকার। যা সরকারী খাস সম্পত্তি। স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন,তারা ভুয়া দলিল দেখিয়ে দীর্ঘদিন ভোগ করে আসছে। এখন তারা পুরো ১ বিঘা জায়গা দখল করে নিয়ে অবকাঠামো নির্মাণ করেছিল। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা গণমাধ্যমকে বলেন,যারা অবকাঠামো নির্মাণ করছিলো তাদের জমির কাগজ পত্র নিয়ে আসতে বলেছিলাম কিন্ত তাদের কাছে কোন কাগজ পত্র না থাকায় তারা দেখা করে নাই।
Leave a Reply