1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে দিনদুপুরে স্বর্ণলংকার ও নগদ টাকা লুট

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১০১ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকায় দিন দুপুরে নগদ টাকা ও স্বর্ণলংকার লুটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার সকালে বাড়ি ফাঁকা পেয়ে বিল্ডিংয়ের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সৌরভ চন্দ্র দাস বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার পৌর এলাকার সাহাপুর গ্রামের সৌরভ চন্দ্রের বাবা রাধেশ্যাম দাস একজন স্বর্ণের ব্যবসায়ী ছিলেন। তার বাবা মারা যাওয়ার পর তারা ওই ব্যবসায় অগ্রসর হননি। তার বাবার ব্যবসায়ের স্বর্ণসহ তাদের পরিবারের মহিলাদের ব্যবহৃত ৩০ ভরি স্বর্ণ আলমারি রাখা ছিল। গত শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির লোকজন প্রয়োজনে মোগরাপাড়া যাওয়ার পর দুর্বৃত্তরা বিল্ডিংয়ের ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে নগদ দুই লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

বাড়ির মালিক সৌরভ চন্দ্র দাস বলেন, তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় ফাঁকা পেয়ে ৩০ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। বাড়িতে এসে দরজা খুলতে গিয়ে ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে ভেঙে ভেতরে ঢুকে আলমারির লকার ভাঙা পাওয়া যায়।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হাসান খান বলেন, স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park