
হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:
পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণ নিয়ে কয়েক দফা সংঘর্ষ-অগ্নিসংযোগ ১৪৪ ধারা জারি। শুক্রবার ২৫ জুলাই মসজিদ ভাংচুর,সংঘর্ষে ৩০ জন আহত হন। শনিবার (২৬ জুলাই) হাফিজুর রহমান হাফিজ নামের একজন আহত ব্যক্তির মৃত্যুর খবরে আনুমানিক ২০ টি বাড়িঘরে ভাঙচুর,অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। শনিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মো.জান্নাতুল নাইম সংঘর্ষে না জড়িয়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানান। পুরুষ শূন্য এলাকায় পূনরায় অনাকাঙ্খিত ঘটনা পুনরাবৃত্তির আশঙ্কা করা হয়। উভয় পক্ষে লোকবল বাড়ানো,দেশীয় অস্ত্রের আনা-নেওয়ার গুঞ্জন শোনা যায়। এ পরিস্থিতিতে সংঘাত এড়াতে চাকলা তারাপুর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে বেড়া উপজেলা প্রশাসন। রোববার (২৭ জুলাই) বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোরশেদুল ইসলাম এর সীল স্বাক্ষরিত এক আদেশে ১৪৪ ধারা জারি করা হয়। ১৪৪ ধারার কপিতে উল্লেখ করা হয়েছে,”বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের অধীন তারাপুর গ্রামে নতুন মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রসহ মারামারি,অগ্নিসংযোগ,ইটপাটকেল নিক্ষেপ ও অস্ত্র প্রদর্শনীসহ দাঙ্গা হাঙ্গামা ঘটছে। এছাড়া পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে বলে বেড়া থানার ওসির মারফতে জানা যায়। এমতাবস্থায় ওই এলাকায় ২৭ জুলাই সকাল ১০টা থেকে ২৮ জুলাই সকাল ১০টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হলো। এসময় সকল প্রকার আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা বহন ও প্রদর্শন, যেকোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা,সভা-সমাবেশ ও মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।” ঘটনার শুরু থেকেই ঔই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
Leave a Reply