1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মোখলেছুর রহমান (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ পুলিশ।

গত বুধবার রাতে পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় ভূক্তভোগী শিশুর মা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত মোখলেছুর রহমান ওই শিশুকে মুখ চেপে ধরে ওই এরলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় বরিশালের টুমচর এলাকার চান্দু হাওলাদারের ছেলে মোখলেছুর রহমান বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। সে ওই এলাকার একটি চিনি কারখানায় শ্রমিকের কাজ করে। গত মঙ্গলবার সন্ধ্যায় ভূক্তভোগী শিশুকে ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে মুখ চেপে ধষর্ণের চেষ্টা করে।

এক পর্যায়ে ওই শিশু চিৎকার দিলে স্থানীয়রা তাকে ওই বাড়ি থেকে উদ্ধার করেন। ঘটনার পর অভিযুক্ত মোখলেছুর রহমান পালিয়ে যায়। ঘটনার পরদিন বুধবার সন্ধ্যায় ওই শিশুর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওইদিন রাতে প্রতাপেরচর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জে আদালতে প্রেরণ করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park