1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের চাপায় ড্রেজার শ্রমিকের মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৯৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় মহিদুল শেখ (২৪) নামের এক ড্রেজার শ্রমিক মারা গেছেন। নিহত ব্যক্তি নড়াইলের লোহাগড়া উপজেলার লাহোরিয়া এলাকার মো. বক্তার শেখ এর ছেলে। তিনি বস্তল এলাকায় ভাড়া থেকে একটি বালুর ড্রেজারে কাজ করতেন।

মঙ্গলবার (২২জুলাই) রাত ৮ টার দিকে সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মহিদুল শেখ বস্তল এলাকায় গুলজার হোসেন প্রধানের বালুর ড্রেজারে কর্মচারী ছিলেন। কাজ শেষে তিনি বাসায় ফেরার পথে মদনপুর থেকে আসা একটি মালবাহী ট্রাক(ঢাকা মেট্রো -ট ১৬-৮৩১৭) আড়াইহাজার যাওয়ার সময় বস্তল এলাকায় তাকে চাপা দেয়। এই সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পথচারী ও এলাকাবাসীর সহায়তায় তালতলা এলাকায় গাড়িটি আটক হলেও গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ গাড়িটি জব্দ করেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park