1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় মহাসড়কে বাড়ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:

পাবনার মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহনের চলাচল ব্যাপক বেড়েছে। এসব যানবাহনের কারণে দুর্ঘটনা বেড়ে চলছে। সড়ক আইনঅনুযায়ী মহাসড়কে,নছিমন,করিমন,অটোভ্যান,সিএনজিচালিত অটোরিকশাসহ তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। হাইওয়ে পুলিশ এগুলোর চলাচল বন্ধে নিষ্ক্রিয় থাকায় পাবনায় বেপরোয়া হয়ে উঠেছে এসব অবৈধ যান। সম্প্রতি পাবনার ঢাকা-পাবনা মহাসড়কে ভয়াবহ আকারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। এতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গেল জুন মাস থেকে জুলাই মাসের এপযন্ত এ সড়কে ছোট বড় দুর্ঘটনার সংখ্যা অগণিত। কাশিনাথপুর থেকে পাবনা টার্মিনাল পযন্ত সড়কটি হয়ে উঠছে মরণ ফাঁদ। ঢাকা-পাবনা সড়কের পাঠগাড়ী,চাকলা,আহাম্মদপুর,চিনাখড়া,দুলাই,বনগ্রাম,
মাথপুর,আতাইকুলা এসকল স্থানে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা বেশি।বাস,ট্রাক,অটোরিকশা,মোটরসাইকেল,সিএনজি দুর্ঘটনা ঘটছে। কিছু দুর্ঘটনা ঘটছে সেগুলোতে কোনো প্রাণহানীর খবর পাওয়া যায়নি। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার দাবি জানিয়ে,সচেতন ব্যাক্তিরা বলেন,বেপরোয়া গতি,চালকদের বেপরোয়া মানসিকতা,অদক্ষতা ও শারীরিক মানসিক অসুস্থতা,ত্রুটিপূর্ণ যানবাহন,বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা,মাদকাসক্ত চালক,হেলপার,সড়ক দুর্ঘটনা বৃদ্ধির কারণ। যাত্রীবাহী বাস,পণ্যবাহী ট্রাকসহ দ্রুতগতির যানবাহন ও মোটরসাইকেল দুর্ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এত এত সড়ক দুর্ঘটনার ঘটনায়। অনেকে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’বাস্তবায়নে বিআরটিএ ও মাথপুর হাইওয়ে পুলিশের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park