1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি হলেন ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত

  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক চিকিৎসক মোস্তাফিজুর রহমান দিগন্তকে কুমিল্লা জেলার দৌলতপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, দাউদকান্দিতে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) ডা: এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি, কমিশন বাণিজ্য, দালাল সিন্ডিকেট পরিচালনা, সরকারি হাসপাতালকে ব্যক্তিগত চেম্বারে রূপান্তরের অভিযোগ উঠে আসছিল। এ নিয়ে হাসপাতালের ভেতরে-বাইরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সাধারণ এলাকাবাসীর মধ্যেও ছিল চরম অসন্তোষ।

হাসপাতালের সামনে অবস্থিত “নিরাময় ডায়গনস্টিক” সেন্টারের সঙ্গে তার মাসিক চুক্তিতে কমিশন বাণিজ্য ছিল বহুল আলোচিত। রোগী টেস্ট করুক বা না করুক—সেন্টারগুলোকে মাসিক নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হতো তাকে। এসব চুক্তির আওতায় পরিচালিত দালাল চক্র হাসপাতালের অভ্যন্তর থেকেই রোগীদের টেনে নিয়ে যেত ওই ডায়গনস্টিক সেন্টারগুলোতে।

বিশেষ করে হাসপাতালের পাশে অবস্থিত “নিরাময় ডায়গনস্টিক সেন্টার”-এ তিনি নিয়মিত প্রাইভেট রোগী দেখতেন। অভিযোগ রয়েছে, অফিস চলাকালীন সরকারি দায়িত্ব পালন না করে ওই সেন্টারে রোগী পাঠাতে বাধ্য করা হতো। এমনকি হাসপাতালের জরুরি বিভাগে ছোটখাটো অপারেশন, ইনজেকশন ও প্লাস্টার বন্ধ করে তিনি এসব সেবা তার ব্যক্তিগত চেম্বারে চালু করেন-বিনিময়ে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করতেন।

একটি ৬০ টাকার ইনজেকশন জয়েন্টে পুশ করে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত আদায় করতেন তিনি। প্লাস্টার করার বিনিময়ে রোগীদের কাছ থেকে নেওয়া হতো চার-পাঁচ হাজার টাকা। সরকারি ওষুধ সরবরাহ থাকা সত্ত্বেও নিয়মিতভাবে প্রেসক্রিপশনে লেখা হতো বাহিরের দামি ওষুধ- আর এসব ওষুধ কোম্পানির কাছ থেকে নেওয়া হতো বড় অঙ্কের সুবিধা।

সরকারি ফিট সার্টিফিকেট সংগ্রহ করতে আসা রোগীদেরও পাঠানো হতো তার প্রাইভেট চেম্বারে, যেখানে ব্যক্তিগত প্যাডে দুই-তিন হাজার টাকার বিনিময়ে সরবরাহ করতেন সেই সার্টিফিকেট।

হাসপাতালের কিছু চতুর্থ শ্রেণির কর্মচারী ও স্টাফদের সঙ্গে গড়ে তোলা একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে তিনি হাসপাতালজুড়ে আধিপত্য বিস্তার করেন। কেউ তার বিরুদ্ধে মুখ খুললেই সেই চক্রের মাধ্যমে শোকজ, বদলি বা অপপ্রচারে নিপতিত হতেন সংশ্লিষ্টরা। এমনকি স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সমালোচকদের হুমকি, ভয়ভীতি এবং অশালীন ভাষায় দমন করতেন বলেও অভিযোগ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার শারমিন আহমেদ তিথি বলেন, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্তকে কেন বদলী করা হয়েছে তা আমার জানা নাই। আমি আমার উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: এএফএম মুশিউর রহমান বলেন, বদলী সরাসরি অধিদপ্তর থেকে হয়েছে তাই কারণ সম্পর্কে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park