1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ৩ টি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১১৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে তিনটি অবৈধ চুনা তৈরির কারখানা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া বুরডেজার দিয়ে ওই তিন কারখানা গুড়িয়ে দেয়া হয়।

রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর ও পিরোজপুর এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে এক অভিযান চালিয়ে অবৈধ এ গ্যাস সংযাগ বিচ্ছিন্ন করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান জানান, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে বেশ কয়েকটি অবৈধভাবে চুনা কারখানা তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছে। অভিযান চালিয়ে তিনটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কারখানাগুলো বুলডেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান আমাদের চলমান থাকবে। যারা এই ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

অভিযানকালে আরো উপস্থিত ছিলেন তিতাসের সোনারগাঁ জোনের ব্যবস্থাপক সৈয়দ আনোয়ারুল আজীম, প্রকৌশলী ফয়জুল ইসলাম, সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park