1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কাল নারায়ণগঞ্জে আসবেন ৬ উপদেষ্টা; উদ্বোধন করবেন ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’

  • আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৬ জুলাই ২০২৪-এ ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে শুরু হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’।

এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১৪ জুলাই, রোববার, বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হবে।

স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তি ও ন্যায়ের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নেওয়া হয়েছে এ মহতী উদ্যোগ।

স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো একসঙ্গে ছয়জন মন্ত্রণালয় উপদেষ্টা উপস্থিত থাকবেন। তারা হলেন—, আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

এ আয়োজনের মাধ্যমে নারায়ণগঞ্জবাসী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হতে চলেছে। এ স্মৃতিস্তম্ভ আগামী প্রজন্মের জন্য হয়ে থাকবে গণতন্ত্র, ন্যায্যতা ও শহীদদের আত্মত্যাগের স্থায়ী প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park