1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

তারেক রহমানের নেতৃত্বেই বিধ্বস্ত বাংলাদেশ গড়া সম্ভব: সাবেক সাংসদ গিয়াস উদ্দিন

  • আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, স্বৈরাচারী শাসনামলে ধ্বংস হয়ে যাওয়া বাংলাদেশকে একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই নতুনভাবে গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, দেশের মানুষ এখন বিএনপিকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে এবং তারেক রহমানের মধ্যেই একজন ডাইনামিক নেতার সমস্ত গুণাবলী খুঁজে পেয়েছে।

শনিবার (১২ জুলাই) ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন বলেন, আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করার পর থেকে সারা বাংলাদেশে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। যেখানেই যাই, নতুন নতুন মানুষ অনুরোধ জানায় যে তারা বিএনপির সদস্য হতে চায়।

ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, কেন্দ্রীয় মৎসজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি,এম,সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক ত্তত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক আল-আমিন ইকবাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park