1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় এনসিপির নেতাদের জুলাই পদযাত্রা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:

আমরা বলেছিলাম গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট শেখ হাসিনার রাষ্ট্রপতি ক্ষমতায় থাকতে পারেনা। এনসিপি’র জুলাই পদযাত্রায় পাবনায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন,এই প্রজন্ম হাসিনাকে হটাতে পেরেছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে। গণঅভ্যুত্থানের সাথে জনগণের সাথে তারা প্রতারণা করেছে। আমরা স্পষ্ট বলেছিলাম গণঅভ্যুত্থানের পরে মিডিয়া,পুলিশের,আমলাতন্ত্রের,সেনাবাহিনীর সংস্কার লাগবে। সংস্কারের মধ্যে দিয়ে আমরা নতুন দেশ গড়বো। বিচার সংস্কার ও নতুন সংবিধান আমাদের অভিমুখ। বাংলাদেশের দেয়ালে দেয়ালে আমাদের ছাত্ররা তরুণরা যে গ্রাফিতি একেছিলো সেই গ্রাফিতি’র মধ্য দিয়েই নতুন সংবিধান লেখা হয়ে গেছে। সেই সব গ্রাফিতি’র মাধ্যমে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা লেখা হয়েছিল। ১ জুলাই রংপুরে নিহত আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি। জুলাই পদযাত্রা বাস্তবায়নে সোমবার ৭ জুলাই পাবনায় আগমন ঘটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় নেতাদের । বিকেল ৫ ঘটিকায় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে রাত ৯ টার পর আব্দুল হামিদ রোড শহীদ চত্বরে পদযাত্রা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টির এই পদযাত্রায় অংশ নিয়েছেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা.তাসনিম জারা,সামান্তা শারমিন,সাইফ মোস্তাফিজ,মাহিন সরকারসহ আরও অনেকে। এ পদযাত্রায় পাবনার ছাত্র জনতা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনে পাবনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখার আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ তার বক্তব্যে বলেন,জুলাই সনদ দিতে হবে। এবং অতিদ্রুত দিতে হবে। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যের এক পর্যায়ে বলেন,আমরা নির্বাচন চাই,আপনারই পিছিয়ে দিচ্ছেন। নির্বাচন দিতে হবে সংস্কার সহ নির্বাচন দিতে হবে। এই তরুণ প্রজন্ম আপনারই সাক্ষী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমাদেরকেই বিনির্মাণ করতে হবে। আমাদেরকে সচেতন থাকতে হবে। ভারতের ষড়যন্ত্র নিয়েও আমাদের সচেতন থাকতে হবে। মিডিয়ার ও আওয়ামী লীগের ষড়যন্ত্র নিয়েও আমাদের সচেতন থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park