1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ডেঙ্গু প্রতিরোধে মশারি টানিয়ে অভিনব কর্মসূচি

  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,

চলতি বছরে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গুর প্রার্দুভাব। দীর্ঘ হচ্ছে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল। একইসঙ্গে  মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। তাই ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় মশারি টানিয়ে অভিনব  কর্মসূচি পালন করেছেন ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক লিফলেট বিতরণ করছেন পরিবেশ রক্ষা উন্নয়ন ও উন্নয়ন সোসাইটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার(০৭জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সামনে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি নামে একটি সংগঠনের ব্যানারে তারা এমন অভিনব জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেন। এদিন অভিনব এই কর্মসূচিতে চোখ আটছে সাধারণ মানুষের। রীতিমত সেখানে উৎসুক মানুষের জটলা সৃষ্টি হয়।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে এবং মহাসচিব মীযানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।

এ প্রসঙ্গে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন সাংবাদিকদের বলেন, বর্তমানে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তাই জনসচেতনতা সৃষ্টি করতে এ কর্মসূচি পালন করছি।মূলত আমি মশার মধ্যে ঢুকে আছি, এটা একটা প্রতীকী বিষয়। এর মাধ্যমে আমি ও আমরা মিলে সাধারণ মানুষকে সচেতন করতে চাই। সবাই যদি মশারি টানিয়ে ঘুমাই তাহলে ডেঙ্গু থেকে অনেকইটাই মুক্তি পেতে পারি। তবে মশারিই ডেঙ্গু প্রতিরোধের একমাত্র উপয় নয়। বরং আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই, সেই অনুযায়ী কাজ করি তাহলে আমরা ডেঙ্গু থেকে অনেকটাই নিরাপদে থাকতে পারবো।’

এই সময় উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান,ডক্টর হেলথকেয়ার হাসপাতালের চেয়ারম্যান হাজী আবুল কাসেম মোল্লা,প্রতিবন্ধী শিশু ও যুবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এমএ মহিন সরদার,বৈদ্যারবাজার ইউনিয়ন বিএনপির সহসভাপতি সোহেল মিয়া,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সাংগঠনিক সম্পাদক আনিস সহ জনসচেতনতামূলক এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park