1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে অসুস্থ স্বেচ্ছাসেবকদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন আল মুজাহিদ মল্লিক

  • আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক অসুস্থ বিল্লাল মোল্লার চিকিৎসার দায়িত্ব নিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। রোববার সকালে বরদী ইউনিয়নের মিস্ত্রিপাড়া বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন। এসময় তাকে আর্থিক সহযোগিতা করেন।

জানা যায়, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক অসুস্থ বিল্লাল হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত। খবর পেয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক তার বাসায় ছুটে যান। এসময় অসুস্থ নেতা ও তার পরিবারের খোঁজ খবর নেন। এসময় তাকে আর্থিক সহযোগিতা করেন। পাশাপাশি তার চিকিৎসার দায়িত্ব নেন।

এসময় তার সঙ্গে ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ওলামা দলের সভাপতি মাওলানা ওমর ফারুক, জামপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন ভূঁইয়া, জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সোনারগাঁ কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম, বারদী ইউনিয়ন বিএনপি নেতা কবির হোসেন মৃধা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park