1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে আ’লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত

  • আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৩০ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামীলীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত হয়েছে। শুক্রবার রাতে নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির নেতৃত্বে এ হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।

আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শনিবার (২৮ জুন) সকালে আহত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফারুক বাদি হয়ে ১১ জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির সদস্য মো. ফারুক ও মো. সাগর লাধুরচর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে প্রচারপত্র বিলি শেষে শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন।

পথে চৌরাপাড়া কাঠ ব্রীজ এলাকায় আগে থেকে উৎপেতে থাকা নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল্লাহ সরকারে নেতৃত্বে মো. সাব্বির হোসেন, মো. নয়ন, সাইফুল ইসলাম, রাকিব হোসেন, আকতার হোসেন, মো. বাচ্চু মিয়া, আতাউর রহমান, ফিরোজ মিয়া, মো. বাবুল মিয়া ও মোক্তার হোসেন দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, হকিস্টিক ও লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় মো. ফারুক ও মো. সাগর আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে মো. সাগরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় গতকাল শনিবার সকালে আহত মো. ফারুক বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

আহত ফারুকের দাবি, দীর্ঘদিন ধরে চৌরাপাড়া এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে হামলাকারীরা। তাদের মাদক ব্যবসার প্রতিবাদ করায় তারা হুমকি দিয়ে আসছে। গত শুক্রবার রাতে ৩১ দফার প্রচার শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে শহিদুল্লাহ সরকারের নেতৃত্বে তাদের ওপর হামলা করে। হামলায় তারা দু’জন আহত হন।

অভিযুক্ত নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল্লাহ সরকার বলেন, এ ঘটনার সঙ্গে তার কোন সম্পৃক্ততা নাই। তিনি এলাকায় থাকেন না। বর্তমানে তিনি অসুস্থ্য। আওয়ামীলীগ পতনের পর থেকে তিনি এলাকায় যান না। তবে এলাকার দুই ছেলের সঙ্গে তাদের(স্বেচ্ছাসেবক দল নেতা) মারামারি হয়েছে। সেখানে আমাদের নাম জড়িয়ে থানায় অভিযোগ দিয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park