1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে জুট মিলের শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ 

  • আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে মহাসড়কের কাচঁপুর এলাকায় মালেক জুট মিলের শ্রমিকরা এ অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। শ্রমিকরা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

সড়ক অবরোধে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। এতে যানজটে আটকা পড়া যানবাহনের যাত্রীদের দুভোগ পোহাতে হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের আশস্ত করলে মহাসড়ক থেকে সরে যান। পরে চলাচল স্বাভাবিক হয়। প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।

শ্রমিকরা বলেন, আজকের মধ্যে বকেয়া পরিশোধ করতে হবে এবং নোটিশ ছাড়া শ্রমিক ছাঁটাই ও ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেয়ার হুমকি দিলে আবারও আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।

মালেক জুট মিলের উপ-মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান বলেন, বকেয়া পরিশোধ করা হবে। শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের আশস্ত করলে তাঁরা তা মেনে মহাসড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park