1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

  • আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটের নাকালে পড়ে চরম ভোগান্তিতে পড়েছে যাতায়াতকারী যাত্রী ও যানবাহন চালকরা।

শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৭ টা থেকে এ প্রতিবেদন লিখা পর্যন্ত সড়কে যানজট রয়েছে।

সরেজমিনে, মহাসড়কের ঢাকামুখী লেনের মদনপুরে থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজট সৃষ্টি হয়ে আছে। এর ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ একই স্থানে দাড়িয়ে থাকা লেগেছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছেন, একটি গাড়ি বিকল হওয়ার ফলে এই যানজট সৃষ্টি হয়েছে।

মাতুয়াইল যাবেন রহমতুল্লাহ, তিনি দীর্ঘ ১ ঘন্টা ধরে মোগরাপাড়া অংশে যানজটে আটকে আছেন। তিনি বলেন, গাড়ি নড়াচড়া করছে না। শুনলাম একটি গাড়ি নষ্ট হয়েছে।

সোনারগাঁ জাদুঘর ঘুরে ফিরছে সন্তানের তিনি সিদ্ধিরগঞ্জের উদ্দেশ্যে ফিরছেন রহিমা। তিনি বলে, ছুটির দিন থাকায় সন্তানদের নিয়ে ঘুরতে এসেছিলাম। আসার সময় রাস্তা ফাঁকা থাকলেও ফেরার পথে আটকা পড়ে গেছি।

কয়েকজন বাস চালক বলেছেন, একটি বাস বিকল হওয়াতে এই যানজট সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, মহাসড়কের মোগরাপাড়া অংশে একটি গাড়ি বিকল হওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি যানবাহনেরও অতিরিক্ত চাপ আছে। বিকল গাড়িটি সরিয়ে ফেলা হয়েছে। যানজট ছুটে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park