
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনার ২৪ ঘন্টার ভেতর জড়িত দুই জনকে আটক করেছে র্যাব সদস্যরা।
গত মঙ্গলবার গভীর রাতে রুপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকা হতে তাদের আটক করা হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে সোনারগাঁয়ে ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেড়িবাঁধের পাশে রতন (৪০) নামে ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যায় জড়িত আটকরা হলো রূপগঞ্জের ইউনুস প্রধানের ছেলে ইসমাইল প্রধান (২৪) ও মনির হোসেনের ছেলে ওসমান গনি (২৩)।
বুধবার (১৮ জুন) দুপুরে র্যাব-১১ এর এপস অফিসার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গত মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেড়িবাঁধের পূর্ব পাশে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হত্যার শিকার যুবকের মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তী তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তাৎক্ষনিক র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এই নৃশংস, নির্মম ও ক্লুলেস হত্যার সঙ্গে জড়িত এই দুইজনকে আটক করতে সক্ষম হোন। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘটিত হত্যায় জড়িত থাকার কথা স্বীকারোক্তি দিয়েছেন।
নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে কাচঁপুরের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। আটকদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply