1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে আমান সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নে আমান সিমেন্ট কোম্পানির সৃষ্ট শব্দ দূষণ, বায়ু দূষণ ও ভূকম্পন থেকে রক্ষা পেতে ওই ইউনিয়নের আট গ্রামের মানুষ রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

রবিবার (১৫ জুন) সকালে উলুকান্দি এলাকায় আমান সিমেন্ট কোম্পানির মেইন গেইটের সামনে রাস্তায় অবস্থান নিয়ে ওই ইউনিয়নের মোবারকপুর, মামরকপুর, নগরজোয়ার, রায়পুর, উলুকান্দি, দাউদেরগাঁও, সোনাময়ী ও খংসারদী গ্রামের বাসিন্দারা প্রায় আড়াই ঘন্টা ধরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

এ সময় বারদী টুু চৌরাস্তা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সোনারগাঁ থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ভুক্তভোগীরা তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা আমরা বাচঁতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মকেও বাচাঁতে চাই। আমান গ্রুপের ভয়াবহ শব্দ দূষণ ও ভ‚কম্পনের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
প্রচন্ড শব্দদূষণের কারণে ছেলে মেয়েদের লেখা পড়ার সমস্যা হচ্ছে, শব্দদূষণে মসজিদের আযান শুনতে পাওয়া যায়না, কারো বাড়ীতে চুরি, ডাকাতি হলে তাদের আত্ম- চিৎকার শুনতে না পাওয়ার কারনে চোর ডাকাতরা নির্বিঘ্নে চুরি ডাকাতি করে যাচ্ছে দিনের পর দিন। এছাড়া শব্দ দূষণের কারণে কেউ এলাকায় বিয়ের সম্পর্কও করতে চায় না।

কোম্পানির শব্দ দুষণ, বায়ুু দুষণ ও ভুকম্পনের ফলে স্থানীয় বাসিন্দারা মাথা ব্যাথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। প্রচন্ড ভূকম্পনের ফলে বাড়ি ঘরে ফাটল দেখা দিয়েছে এবং বায়ুু দূষণের ফলে আশাপাশের গাছপালা ও ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না। এলাকাবাসী জানান, তাদের সমস্যা সমাধান না হলে এ প্রতিবাদ অব্যাহত থাকবে।

আমান সিমেন্ট কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জমান বলেন, সকল নিয়ম কানুন মেনেই আমান গ্রুপ এখানে তাদের কার্যক্রম পরিচালনা করছে। একটি মহল পরিকল্পিত ভাবে কোম্পানির বিরুদ্ধে এ আন্দোলনে ইন্ধন দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park