1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আওয়ামীলীগ জাতীয়পার্টির লোকদের বিএনপিতে জায়গা দেয়া হবে না : মান্নান

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমার দল বিএনপির নির্দেশ আছে আ’লীগ কিংবা জাতীয়পার্টি’র কোনো লোককে দলে জায়গা দেয়া যাবে না৷ তাই সুবিধাবাদীরা সাবধান হয়ে যান। যদি কোনো নেতা আঁতাত করে এদের কোনো মিটিং মিছিল বা সমাবেশে নিয়ে আসেন তাহলে তাদের’কে আমাদের দলের নির্দেশনা অনুযায়ী বহিষ্কার করা হবে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়ন কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দেশের গর্ব। তিনি দেশের হাল না ধরলে এদেশ স্বাধীন হতো না৷ আমরা শপথ গ্রহণ করি যতোদিন সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখবেন আমাদের নেতার আদর্শে রাজনীতির মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবা করে যাবো।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সনমান্দী ইউনিয়ন সভাপতি সাফির উদ্দিন মঞ্জুসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park