1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে দাঁড়ালেন-খাইরুল ইসলাম সজিব

  • আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২০৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকমুক্ত সোনারগাঁ বিনির্মানে জনসচেতনতার গুরুত্ব শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী স্কুল মাঠে ওয়ান আমব্রেলা সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কাউসার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।

এসময় তিনি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমাদের যুবসমাজ এখন ভালো নেই। তারা এখন বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে। দয়া করে সকল পিতা-মাতা ও অভিভাবকদের উদ্দেশ্য করে বলবো। আপনারা আপনাদের সন্তানদের নিয়ে রাতে অন্তত একবেলা ভাত এক সাথে খান। এতে অন্তত আপনারা জানতে ও বুঝতে পারবেন আপনার সন্তানরা কোথায় যাচ্ছে কি করছে? পুলিশ প্রশাসন একা কখনো মাদক নির্মুল করতে পারবে না। যদি পরিবার থেকে সচেতন না করে। তাই সকল অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আপনাদের সন্তান কিংবা ভাই কি করে একটু খোঁজ খবর নেন। আমি খাইরুল ইসলাম সজিব ও আমার যুবদল সোনারগাঁ থেকে মাদক নির্মুলের জন্য যা করা প্রয়োজন জীবনবাজি রেখে হলেও করবো, ইনশাআল্লাহ।

মাদকবিরোধী এ সভায় আরও উপস্থিত ছিলেন,
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, সেলিম হোসেন দিপু, আতাউর রহমান, করিম রহমান, মতিউর রহমানসহ যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park