1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ফেক আইডি দিয়ে সমাজসেবকের বিরুদ্ধে মানহানিকর প্রচারণা- প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস ওসির

  • আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

সোনারগাঁ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে একজন সমাজসেবকের বিরুদ্ধে মানহানিকর প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিএনপির সাবেক সহসভাপতি ডা: মো: নূরুল ইসলামের ছেলে মোহাম্মদ সারোয়ার হোসেনের বিরুদ্ধে ফেক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর, মিথ্যা, বিভ্রান্তিমূলক, কুরুচিপূর্ণ কথা লিখে পোস্ট করা হয়েছে। ফেক আইডি “রাজনৈতিক শিষ্টাচার ” লিংক https://www.Facebook.com/share/ 19YV1VZ2vV/,থেকে গতকাল ফেসবুকে পোস্ট করা হয়েছে যা মোহাম্মদ সারোয়ার হোসেনের দৃষ্টিগোচর হওয়ায় গতকালই ২-০৬-২০২৫ ইং তারিখ রোজ সোমবার মোহাম্মদ সারোয়ার হোসেন সোনারগাঁ থানায় একটি জিডি করেন , জিডি নং -১০২, জিডি ট্রেকিং নং – 6TFAWE নং । উল্লেখ্য, মোহাম্মদ সারোয়ার হোসেন একজন সমাজসেবক।  তিনি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন।  সমাজের যেকোন উন্নয়নমূলক কার্যক্রমে অবদান রাখায় তাঁর এলাকা জুড়ে সকল শ্রেণির পেশার মানুষের কাছে ইতিমধ্যেই তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন। পক্ষান্তরে, পূর্বপরিকল্পিতভাবে একটি স্বার্থান্বেষী মহল তাঁর ছবি,নামসহ সামাজিক মর্যাদা ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো: মফিজুর রহমান জানান, গত রাতে মোহাম্মদ সারোয়ার হোসেন নামে একজন ব্যাক্তি ফেক আইডি দিয়ে পোস্ট করা লিংক এবং পোস্টকারীর নামে একটি জিডি দায়ের করেন। তিনি বলেন, যতদ্রুত সম্ভব ফেক আইডির পরিচয় খুঁজে বের করে তার বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park