1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে সামাজিক সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

  • আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:

বহু দলীয় গনতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে তাবারক বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সামাজিক সংগঠনের বিশনাদী উন্নয়ন পরিষদের আহবায়ক মোঃ সারোয়ার হোসেন এ আয়োজন করেন। ৯ নং ওয়ার্ডের প্রতিটি মসজিদে জুমার নামাজ আদায়ের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপস্থিত সকলে বিনম্র শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেন। এছাড়াও মোহাম্মদ সারোয়ার হোসেন বানেশ্বরদী আবুযর গিফারী রা: মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহু দলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার অবদানের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, যতদিন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম দেশ থাকবে, ততদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উক্ত দোয়া ও তাবারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন- আয়োজক বিশনাদী উন্নয়ন পরিষদের আহবায়ক মোহাম্মদ সারোয়ার হোসেন। এ সময় মাওলানা মোঃ রাশেদ ও আলেম ওলামাগন, মাদ্রসার সকল এতিম ছাএ ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশনাদী গ্রামের সমাজসেবক মোহাম্মদ ফাইজুল ইসলাম, জসিমউদদীন, ডালিম, রুবেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park