1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে নিম্ন আয়ের লোকদের মাঝে বিএনপির খাবার ও ঈদ সামগ্রী বিতরণ 

  • আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩০২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিন্ম আয়ের লোকদের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০মে) দুপুরে উপজেলা অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত খাবার ও ঈদ সামগ্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম।

সোনারগাঁ উপজেলা ও পৌরসভা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করেন। সোনারগাঁ পৌরসভা বিএনপি একাংশের আহবায়ক লায়ন মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শফিউদ্দিন ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক গাজী সামসুর রহমান মন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ*সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁ পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর-এ ইয়াসিন নোবেল, সোনারগাঁ পৌর বিএনপির সহ সভাপতি পনির হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. খোরশেদ আলম, উপজেলা যুবদল নেতা আশরাফ মোল্লা।অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া, মিলাদ মাহফিল ও নিন্ম আয়ের লোকদের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলার প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমের উদ্যাগে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park