1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৮২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদীতে উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর নাট মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩ জুন) সোনারগাঁয়ে বারদী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আশ্রম কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

সোনারগাঁ উপজেলার নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে অন্যান্য উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কমিটির আহ্বায়ক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, বারদী আশ্রম কমিটির সদস্য সচিব সাংবাদিক শংকর কুমার দে, বারদী ইউনিয়ন সাবেক সভাপতি মাওলানা ইব্রাহীম আদেলসহ বারদী ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতারা।

তিরোধান উৎসব সফল করার লক্ষে সভায় র‌্যাব, পুলিশের টহল বৃদ্ধি, দেশ বিদেশ থেকে আগত ভক্তদের নিরাপত্তা জোরদার, চুরি, ছিনতাই রোধে সিসিটিভি ব্যবস্থা, মেডিকেল টিম, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মেলায় কোনো প্রকার দোকানপাট থেকে টাকা উত্তোলন বন্ধ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশি ব্যবস্থা, ফায়ার সার্ভিসসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park