1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

  • আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া এদিন প্রতিটি ইউনিয়নে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য দুপুরে ভূরিভোজের আয়োজন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব উপজেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠান পরিদর্শন করেন।

শুক্রবারে (৩০ মে) সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাইরুল ইসলাম সজিব।

এসময় তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান আমাদের প্রাণের স্পন্দন। তিনি আমাদের মাঝে তার একজন প্রতিচ্ছবি রেখে গেছেন। যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি হচ্ছেন আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু ও অভিভাবক তারেক রহমান। আমরা তাকে অনুকরণ করেই শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ লালন করি। মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদের রাজনৈতিক অভিভাবক জিয়াউর রহমানকে যেন বেহেশতের উচ্চ মাকাম দান করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে আজও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন, কৃষি কর্মকান্ড ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজের প্রতিচ্ছবি দৃশ্যমান।

এসময় উপস্থিত ছিলেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল সরকার, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, যুব দলের যুগ্ম-আহবায়ক কাউসার আহমেদ, বিএনপি নেতা মাসুম রানা, বিএম ডালিম, মাসুম বিল্লাহ,আমিনুল ইসলাম,আল আমিন, মকবুল হোসেন, সোহাগ মিয়া ও মাহফুজ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park