1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে যুবদল নেতা আশরাফের উদ্যোগে সোনারগাঁয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২১৬ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁ থানা যুবদলের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের সাবেক মেম্বার আশরাফুল আশরাফ বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। তাঁর অসামান্য দূরদর্শিতা,ইস্পাতকঠিন সততা আর গভীর দেশপ্রেম তৎকালীন জাতিকে নতুন পথের দিশা দেখিয়েছিল। তিনি কেবল বাংলাদেশী জাতীয়তাবাদেরই প্রবক্তা ছিলেন না,দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় তাঁর বলিষ্ঠ অবদান জাতি চিরদিন সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে।”
শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আশরাফ বলেন,শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং ১৯ দফা কর্মসূচি যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই একটি সুখী,সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। তাঁর শাহাদাৎ বার্ষিকীতে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসাথে,তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় শপথ গ্রহণ করছি।”তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসন থেকে সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন নির্বাচনে অংশ নিবেন ইনশাল্লাহ আমরা তাকে বিপুল ভোটে বিজয়ী করে ঘরে ফিরবো।
এসময় তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি শহীদ রাষ্ট্রপতির মহান আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের সার্বিক কল্যাণে আত্মনিয়োগ করার উদাত্ত আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে সকলের মাঝে রান্না করা খাবার( খিচুড়ি) বিতরণ করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মী ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইব্রাহিম, রিপন, শফি,মতি,গুলজার,সলু,কামাল,জিয়া,অনিক, ইমন,জুয়েল,সালাউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park